আপনি কি ইউটিউবার হতে চান? ভাবছেন নিজের একটি চ্যানেল হবে যেখানে আপনি আপনার শখের ভিডিওর আপলোড করবেন?
অনেক সময় আমরা মনে করি একটি সুন্দর ইউটিউব চ্যানেল খুলতে বোধহয় ল্যাপটপ বা দামি পিসি লাগে।
কিন্তু আসল কথা হলো, আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়েই খুব চমৎকারভাবে ইউটিউব চ্যানেল খুলতে পারবেন।
আজকের এই লেখায় আমি আপনাদের শেখাবো ২০২৬ সালের নতুন আপডেটে একদম সহজ ভাবে ইউটিউব চ্যানেল খোলার নিয়ম।
আমরা অনেকেই খুঁজি কীভাবে মোবাইল দিয়ে ইউটিউব চ্যানেল খোলতে হয় । চিন্তার কিছু নেই, এই পোস্টে আমি আপনাকে ধাপে ধাপে দেখাবো একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল খোলার নিয়ম।
তা হলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক।
সহজে মোবাইল দিয়ে ইউটিউব চ্যানেল খোলার নিয়ম//নিচে দেখুন।

প্রথমে আপনার মোবাইলের যেকোনো একটি ব্রাউজার (যেমন: Chrome) ওপেন করুন। সার্চ বক্সে youtube.com লিখে এন্টার দিন.

ব্রাউজারের ডানদিকের কোণায় থাকা থ্রি-ডট (Three-dot) মেনুতে ক্লিক করুন। সেখান থেকে Desktop site অপশনটি টিক দিয়ে চালু করে নিন. এটি করলে আপনার মোবাইলে ইউটিউব হুবহু কম্পিউটারের মতো দেখাবে।

ইউটিউব পেজটি লোড হওয়ার পর ডানদিকের ওপরের কোণায় আপনার জিমেইল অ্যাকাউন্টের প্রোফাইল ছবি বা আইকন দেখতে পাবেন। সেটিতে ক্লিক করুন.

প্রোফাইল আইকনে ক্লিক করার পর একটি মেনু আসবে। সেখান থেকে Create a channel লেখা লিঙ্কটিতে ক্লিক করুন.

এখন একটি পপ-আপ উইন্ডো আসবে। এখানে Name বক্সে আপনার চ্যানেলের নাম লিখুন এবং Handle বক্সে একটি ইউনিক ইউজারনেম দিন. আপনি চাইলে এখান থেকে চ্যানেলের জন্য একটি লোগো বা ছবিও আপলোড করতে পারেন। সব তথ্য ঠিক থাকলে নিচে থাকা Create channel বাটনে ক্লিক করুন.

আপনার চ্যানেল এখন প্রস্তুত! ভিডিও আপলোড করার জন্য পেজের মাঝখানে থাকা Create বাটনে ক্লিক করুন অথবা নিচে থাকা Create আইকন থেকে আপনার প্রথম ভিডিওটি বিশ্বের কাছে পৌঁছে দিন.
উপসংহার
পরিশেষে বলা যায়, ইউটিউব চ্যানেল খোলা এখন আর কঠিন কোনো কাজ নয়। সঠিক দিকনির্দেশনা এবং ধৈর্য থাকলে আপনি আপনার হাতের ফোনটি দিয়েই বাজিমাত করতে পারেন। আশা করি, আজকের এই ব্লগের মাধ্যমে ইউটিউব চ্যানেল খোলার নিয়ম এবং মোবাইল দিয়ে ইউটিউব চ্যানেল খোলার নিয়ম সম্পর্কে আপনার মনের সব দ্বিধা দূর হয়েছে।
মনে রাখবেন, একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল খোলার নিয়ম জানা যতটা জরুরি, তার চেয়েও বেশি জরুরি নিয়মিত ভালো কন্টেন্ট আপলোড করা। আপনার ইউটিউব যাত্রা সফল হোক, এই শুভকামনা রইল। আপনার যদি এই বিষয়ে আরও কিছু জানার থাকে, তবে নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারেন!
![[ছবি - 1] মোবাইলে ইউটিউব না চলার কারণ ও সমাধান। March 14, 2026](https://niyom.xyz/wp-content/uploads/2026/01/20260203_171932-300x169.jpg)
![[ছবি - 2] গুগল থেকে ছবি ডাউনলোড করার নিয়ম March 14, 2026](https://niyom.xyz/wp-content/uploads/2026/01/screenshot_20260117_1500472-300x200.jpg)
![[ছবি - 3] ফেসবুকে ভিডিও আপলোড করার সঠিক নিয়ম। March 14, 2026](https://niyom.xyz/wp-content/uploads/2026/02/20260228_030923-300x169.jpg)
![[ছবি - 4] গুগল থেকে ফেসবুক পাসওয়ার্ড দেখার নিয়ম ২০২৬ March 14, 2026](https://niyom.xyz/wp-content/uploads/2026/02/grok_image_1770118263858-edited-1-300x169.jpg)