টিকটকে প্রতিদিন অসংখ্য মজার এবং শিক্ষণীয় ভিডিও আপলোড হয়। অনেক সময় আমাদের ইচ্ছা করে প্রিয় কোনো ভিডিও গ্যালারিতে ডাউনলোড করে রাখতে,টিকটক অ্যাপ থেকে সরাসরি ডাউনলোড করা যাই।
আবার অনেক ভিডিওতে সরাসরি ডাউনলোডের অপশনও থাকে না, যা বেশ ঝামেলার সৃষ্টি করে।
আপনি কি কোনো প্রকার অ্যাপ ইনস্টল করার ঝামেলা ছাড়াই সরাসরি ব্রাউজার থেকে টিকটক ভিডিও ডাউনলোড করতে চান? আজকের এই আর্টিকেলে আমরা এমন কিছু সহজ টেকনিক শেয়ার করব,
যার মাধ্যমে আপনি মাত্র কয়েক সেকেন্ডে যেকোনো টিকটক ভিডিও ডাউনলোড করতে পারবেন।
কোনো টেকনিক্যাল জ্ঞান ছাড়াই পিসি বা স্মার্টফোনে ভিডিও সেভ করার সবচেয়ে নিরাপদ ও দ্রুততম নিয়মগুলো জানতে পোস্টটি মনোযোগ দিয়ে দেখুন।
তাহলে চলুন কোন প্রকার ঝামেলা ছাড়া কিভাবে টিক টক ভিডিও ডাউনলোড করতে হয় সেইটা দেখে নেই।
টিকটক ভিডিও ডাউনলোড করার সবচাইতে সহজ পদ্ধতি।
![[ছবি - 1] মোবাইলে টিকটক ভিডিও ডাউনলোড করার উপায়। March 14, 2026](https://niyom.xyz/wp-content/uploads/2026/01/screenshot_20260122_161507-648x1024.jpg)
প্রথমে আপনার ফোনের টিকটক অ্যাপটি ওপেন করুন এবং যে ভিডিওটি ডাউনলোড করতে চান সেটি প্লে করুন। তারপর ভিডিওটির ডান পাশে নিচের দিকে একটি তীর চিহ্নের মতো শেয়ার (Share) আইকন দেখতে পাবেন। ভিডিওটি ডাউনলোড করতে এই আইকনটিতে ক্লিক করুন।
![[ছবি - 2] মোবাইলে টিকটক ভিডিও ডাউনলোড করার উপায়। March 14, 2026](https://niyom.xyz/wp-content/uploads/2026/01/screenshot_20260122_161541-658x1024.jpg)
শেয়ার বাটনে ক্লিক করার পর নিচের দিকে একটি মেনু বার চলে আসবে। সেখান থেকে ‘Download’ লেখা আইকনটি খুঁজে বের করুন এবং তাতে ক্লিক করুন। তাহলে আপনার ওই ভিডিওটি আপনার মোবাইলের ডাউনলোড শুরু হয়ে যাবে।
এই পদ্ধতি সবচেয়ে সহজ কিন্তু এই পদ্ধতিতে একটি সমস্যা রয়েছে। অনেক সময় ভিডিও ক্রিয়েটর ভিডিওটি ডাউনলোডের পারমিশন বন্ধ করে রাখে, তখন আপনি এই ‘Download’ বাটনটি খুঁজে পাবেন না। সেক্ষেত্রে আপনাকে ভিডিওর লিঙ্ক কপি করে অন্য একটি উপায়ে ডাউনলোড করতে হবে।
নিচে আমি সেই উপায়টি দিছি আপনি দেখে সে অনুযায়ী চেষ্টা করুন,
Download’ বাটনটি খুঁজে না পেলে, ভিডিওর লিঙ্ক কপি করে ডাউনলোড করার উপায়।
![[ছবি - 3] মোবাইলে টিকটক ভিডিও ডাউনলোড করার উপায়। March 14, 2026](https://niyom.xyz/wp-content/uploads/2026/01/screenshot_20260122_162755-597x1024.jpg)
প্রথমে টিকটক অ্যাপে আপনার পছন্দের ভিডিওটি ওপেন করুন। ভিডিওর নিচে ডানপাশে থাকা শেয়ার (Share) আইকনে ক্লিক করুন।
![[ছবি - 4] মোবাইলে টিকটক ভিডিও ডাউনলোড করার উপায়। March 14, 2026](https://niyom.xyz/wp-content/uploads/2026/01/screenshot_20260122_162820.jpg)
এরপর অনেকগুলো অপশন আসবে, সেখান থেকে নীল রঙের ‘Copy link’ বাটনটিতে ক্লিক করুন। এতে ভিডিওর লিংকটি কপি হয়ে যাবে।
![[ছবি - 5] মোবাইলে টিকটক ভিডিও ডাউনলোড করার উপায়। March 14, 2026](https://niyom.xyz/wp-content/uploads/2026/01/screenshot_20260122_162911-695x1024.jpg)
এবার টিকটক অ্যাপ থেকে বের হয়ে আপনার ফোনের Chrome বা অন্য যেকোনো পছন্দের ব্রাউজার ওপেন করুন।
![[ছবি - 6] মোবাইলে টিকটক ভিডিও ডাউনলোড করার উপায়। March 14, 2026](https://niyom.xyz/wp-content/uploads/2026/01/screenshot_20260122_162957-617x1024.jpg)
ব্রাউজারের সার্চ বক্সে গিয়ে ‘sss tiktok’ লিখে সার্চ করুন। সার্চ রেজাল্টে আসা প্রথম ওয়েবসাইটটিতে (ssstik.io) প্রবেশ করুন।
![[ছবি - 7] মোবাইলে টিকটক ভিডিও ডাউনলোড করার উপায়। March 14, 2026](https://niyom.xyz/wp-content/uploads/2026/01/screenshot_20260122_163055.jpg)
ওয়েবসাইটটি ওপেন হলে সেখানে একটি খালি বক্স দেখতে পাবেন। সেই বক্সে কপি করা লিংকটি Paste করুন এবং নিচের ‘Download’ বাটনে ক্লিক করুন।
![[ছবি - 8] মোবাইলে টিকটক ভিডিও ডাউনলোড করার উপায়। March 14, 2026](https://niyom.xyz/wp-content/uploads/2026/01/screenshot_20260122_163135.jpg)
কিছুক্ষণ লোডিং হওয়ার পর আপনি বেশ কিছু অপশন দেখতে পাবেন। সেখান থেকে ‘Without watermark’ অথবা ‘Without watermark HD’ অপশনটিতে ক্লিক করুন। সাথে সাথেই ভিডিওটি আপনার গ্যালারিতে সেভ হতে শুরু করবে।
উপসংহার
পরিশেষে বলা যায়, টিকটক থেকে ভিডিও ডাউনলোড করা এখন আর কোনো কঠিন কাজ নয়। আপনি চাইলে টিকটকের ডিফল্ট অপশন ব্যবহার করে দ্রুত ভিডিও সেভ করতে পারেন, অথবা ভিডিওর কোয়ালিটি বজায় রেখে লোগো বা ওয়াটারমার্ক ছাড়া ডাউনলোড করতে অনলাইন টুলস ব্যবহার করতে পারেন। তবে যেকোনো ভিডিও ডাউনলোডের ক্ষেত্রে অবশ্যই ভিডিওর ক্রিয়েটরের কপিরাইট বা মেধাসত্বের প্রতি সম্মান রাখা উচিত। ব্যক্তিগত প্রয়োজনে ভিডিও সেভ করলেও তা অনুমতি ছাড়া অন্য কোথাও আপলোড করা থেকে বিরত থাকাই শ্রেয়।
আশা করি, এই পদ্ধতিগুলো আপনাকে কোনো ঝামেলা ছাড়াই আপনার প্রিয় টিকটক ভিডিওগুলো ডাউনলোড করতে সাহায্য করবে। এই পদ্ধতিগুলো অনুসরণ করতে গিয়ে যদি কোনো সমস্যার সম্মুখীন হন, তবে কমেন্ট বক্সে আমাদের জানাতে পারেন।
![[ছবি - 9] গুগল থেকে ফেসবুক পাসওয়ার্ড দেখার নিয়ম ২০২৬ March 14, 2026](https://niyom.xyz/wp-content/uploads/2026/02/grok_image_1770118263858-edited-1-300x169.jpg)
![[ছবি - 10] গুগল থেকে ছবি ডাউনলোড করার নিয়ম March 14, 2026](https://niyom.xyz/wp-content/uploads/2026/01/screenshot_20260117_1500472-300x200.jpg)
![[ছবি - 11] ফেসবুকে ভিডিও আপলোড করার সঠিক নিয়ম। March 14, 2026](https://niyom.xyz/wp-content/uploads/2026/02/20260228_030923-300x169.jpg)
![[ছবি - 12] ফেসবুক পেজে রিলস ভিডিও আপলোড করার নিয়ম 2026 March 14, 2026](https://niyom.xyz/wp-content/uploads/2026/01/20260203_162710-300x169.jpg)